Refund Policy

SMM HiD-এ আমরা গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সার্ভিস ব্যবহারের পূর্বে অনুগ্রহ করে নিচের শর্তাবলী ভালো করে পড়ে নিন।

১. সাধারণ ও ডিপোজিট পলিসি

অর্ডার ক্যানসেল বা পার্শিয়াল রিফান্ড (No Fee) যদি কোনো অর্ডারের স্ট্যাটাস 'Canceled' বা 'Partial' হয়, তবে সেই রিফান্ডের জন্য কোনো ফি কাটা হবে না। বাতিল হওয়া অর্ডারের সম্পূর্ণ টাকা (Full Refund) সরাসরি আপনার প্যানেল একাউন্ট ব্যালেন্সে যোগ হবে। ৩০% ফি এর শর্ত এখানে প্রযোজ্য নয়।
একাউন্ট ব্যালেন্স উইথড্র ও ৩০% ফি (Add Funds Refund) আপনার একাউন্টে থাকা অব্যবহৃত ব্যালেন্স (Add Funds) যেকোনো সময় আপনার পেমেন্ট মেথডে রিফান্ড নিতে পারবেন। তবে, কেবল ক্যাশ বা পেমেন্ট মেথডে রিফান্ড নেওয়ার ক্ষেত্রেই মোট রিফান্ডযোগ্য অ্যামাউন্টের উপর ৩০% ফি (Processing Fee) কর্তন করে অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হবে।
রিফান্ড সোর্স (Source Refund) যে অ্যাকাউন্ট বা পেমেন্ট মেথড (বিকাশ/নগদ/ব্যাংক) থেকে ফান্ড এড করা হয়েছে, রিফান্ড শুধুমাত্র সেই একই অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। অন্য অ্যাকাউন্টে দাবি করা যাবে না।
  • ব্যালেন্স স্টক সতর্কতা: SMM HiD কোনো ব্যাংক বা ওয়ালেট নয়। তাই এখানে অতিরিক্ত টাকা জমা করে ব্যালেন্স স্টক করবেন না। যতটুকু সার্ভিস প্রয়োজন, ঠিক ততটুকুই ফান্ড এড করুন।
  • অটোমেটিক রিফান্ড: যদি কোনো টেকনিক্যাল কারণে আপনার অর্ডার সম্পন্ন না হয়, তবে সেই টাকা স্বয়ংক্রিয়ভাবে আপনার প্যানেল ব্যালেন্সে ফেরত দেওয়া হবে।

২. কখন রিফান্ড পাবেন না? (Non-Refundable)

  • ভুল লিংক: আপনি যদি অর্ডারে ভুল লিংক (Wrong Link) প্রদান করেন এবং অর্ডারটি প্রসেস হয়ে যায়, তবে এর জন্য কোনো রিফান্ড দেওয়া হবে না।
  • প্রাইভেট অ্যাকাউন্ট: সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট "Private" থাকলে অর্ডার ফেইল হবে এবং এর জন্য আমরা রিফান্ড দিতে বাধ্য নই। অর্ডার করার আগে অবশ্যই অ্যাকাউন্ট "Public" করুন।
  • ওভারল্যাপিং অর্ডার: একই লিংকে একটি অর্ডার চলাকালীন দ্বিতীয়বার অর্ডার করলে ডেলিভারি মিস হলে আমরা দায়ী থাকব না।

৩. অর্ডার বাতিলকরণ (Cancellation)

একবার অর্ডার প্লেস করার পর তা সাধারণত বাতিল বা এডিট করা যায় না। তবে, যদি অর্ডার দীর্ঘসময় "Pending" অবস্থায় আটকে থাকে, কেবল তখনই সাপোর্টে যোগাযোগ করলে আমরা তা ম্যানুয়ালি ক্যান্সেল করতে পারি।

৪. প্রতারণামূলক কার্যকলাপ (Fraud Alert)

সতর্কবার্তা যদি কোনো ব্যবহারকারী পেমেন্ট করার পর কোনো কারণ ছাড়াই পেমেন্ট গেটওয়েতে ডিসপুট (Dispute) বা চার্জব্যাক (Chargeback) ফাইল করেন অথবা এক একাউন্ট থেকে দিয়ে অন্য একাউন্টে রিফান্ড চান, তবে আমরা সেই ব্যবহারকারীর অ্যাকাউন্টটি স্থায়ীভাবে ব্যান (Ban) করার অধিকার রাখি।